November 1, 2026, 6:42 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাদ্য উৎপাদনে সবাইকে ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে সবাইকে যার যেটু কু জমি আছে, সবটাই কাজে লাগাতে হবে। বাংলাদেশ কে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ গড়ার লক্ষ্যে এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাং লাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযা পন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের অর্থনীতি যখন দ্রুত এগিয়ে যাচ্ছিল তখন করোনা সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। সেখান থেকে উত্তোরণের মধ্যেই শুরু হলো ইউক্রেন -রাশিয়া যুদ্ধ। ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি,প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এ অবস্থায় আমাদেরকেও মিতব্যয়ী হতে হবে।

সরকারপ্রধান বলেন,সবাইকে সজাগ থাকতে হবে বিশ্বব্যাপী যে খাদ্যমন্দা দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে কাজ করতে হবে।শেখ হাসিনা বলেন, আমাদের উপকূলীয় অঞ্চ লে নিরাপত্তার জন্য একটি সুশৃঙ্খল বাহিনীর প্রয়ো জন ছিল,আমরা সেটা করতে পেরেছি। আমাদের কোস্ট গার্ড বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায় ভূমিকা রাখছে।

তিনি বলেন,ভারত এবং মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা বিশাল সুমদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছি। সমুদ্রসীমা রক্ষা,মৎস আহরণসহ উপকূলীয় অঞ্চলের সকল নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড বাহিনী। অনু ষ্ঠানে রাষ্ট্রপতির পদকসহ মোট চারটি ক্যাটাগরিতে ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।



Our Like Page
Developed by: BD IT HOST