April 18, 2026, 4:12 am
শিরোনামঃ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে জমি নিয়ে বিরোধে ভাই ভাইকে কুপিয়ে আহত থানায় অভিযোগ

Reporter Name

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভায়ে র মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৌলমারী ইউনিয়নের মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।উভয় পক্ষের আহতরা হলেন,মোন্তাজ আলী (৫৫) পিতা মৃত আহাম্মদ আলী,জাহাঙ্গীর আলম (৩৫) পিতা মোন্নাফ আলী,সাইদুর মিয়া (৩০) পিতা মোন্তাজ আলী,সমেশ উদ্দিন

৮৫) পিতা মৃত আহাম্মদ আলী,আব্দুল বারেক (৭০) পিতা আছিম উদ্দিন,ইয়াদ আলী (৫৫) পিতা সমেশ উদ্দিন।অভিযোগে জানা যায়,শৌল মারী মৌজার নিম্ন বর্নিত তফসিল বর্ণিত সাবেক দাগ ৪৮৭২ হাল দাগের ৮৮৪০,১৯৬২ সালে রেকোর্ড মূলে শৌলমারী গ্রামের কসব উদ্দিন মোল্লা মৃত কেফাতুল্লা মোল্লা ও দিদার হোসেন মোল্লা পিতা মৃত তয়নুদ্দিন মোল্লার কাছে
আহাম্মদ আলী পিতা মৃত হাসেন আলী ৭৪ শতক জমি ক্রয় করে। ৭৪ শতাংশ জমির মধ্যে
দিয়ারার রেকোর্ডে ৩৩ শতাংশ জমি ১ নং খাস খতিয়ানে যায়।

সু-কৌশলে ১০ ভাই বোনদের না শরিক করে একাই ৩৩ শতক জমি শৌলমারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের যোগসাজসে এ জমি বন্দবস্ত করে নেন। ৩৩ শতক বন্দবস্তকৃত জমির মধ্যে ১৮ শতাংশ জমির উপর সমেশের বাড়ি বাস্ত ও ১৫ শতক জমি বাঁশ ঝার মোন্তাজ আলী গংদের দখলে রয়েছে। মোন্তাজ আলীর দখলকৃত জমি তে বাঁশ দ্বারা বেড়া দিয়ে দখলে রাখলে সমেশের পক্ষ তা বেড়া উঠিয়ে দেয়। এ নিয়ে আজ সকাল ১০ ঘটিকায় সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে সমেশ গংরা লাঠি শোঠা, দা, কুড়ালসহ বিভিন্ন ধারালো

অস্ত্রসস্ত্রসহ আক্রমন করে আহত করেছে পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা রৌমারী হাসপা তালে ভর্তি করেন।দায়িত্বরত চিকিৎসক বলেন, গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে,এ ৩৩ শত ক জমির উপর কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে অধি কার আদায়ে অবৈধ ভাবে নেয়া বন্দবস্ত বাতি লের জন্য অভিযোগ দেয়া হয়েছে।

এবিষয়ে ভাই শুকুর আলী বলেন, আমার বাবার ৭৪ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি ১ নং খাশ খতিয়ানে যাওয়ার পর বড় ভাই সকলকে বাদ দিয়ে একাই সু-কৌশলে ভুমি কর্মকর্তাদের
যোগসাজসে বন্দবস্ত করে নেন। এবিষয়ে বিজ্ঞ আদালতে বন্দবস্ত বাতিলের জন্য মামলা করা
রয়েছে। আজ মঙ্গলবার আমাদের ভোগদখলীয় জমির বাঁশ ঝাড় রাতারাতি কেটে টিনের ছাপড়া ঘর নির্মান করে। এমতাবস্থায় বাধাদিলে বাকবি তন্ডা ও সংঘর্ষের এক পর্যায়ে বিবাদি পক্ষের লোকজন ঘরে আগুন দিয়ে পুড়ে দেয়। এবিষয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দ্বায়িত্ব প্রাপ্ত সহকারি পুলিশ পরিদর্শক আনছার আলীকে জিজ্ঞাস করলে তিনি জানান,দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST