June 28, 2026, 7:46 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

Reporter Name

মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।শনিার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয় ইউপি সদস্য মো.খলিল উল্যাহ বলেন, শনি বার বাজারের একটি পার্টস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান,একটি ক্রোকারিজ দোকান,একটি কোল্ডকর্নার দোকান, একটি কাপড় দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে ।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন,আক স্মিক অগ্নিকাণ্ডে তার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সুবর্ণচর ফায়ার সার্ভিস স্ট্রেশনের পরিচালক মো.নুরনবী বলেন, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



Our Like Page
Developed by: BD IT HOST