মায়ের ভাষা বাংলা বর্ণমালার রক্তে
মাখা একুশে ফেব্রুয়ারীর ভয়াল
উত্তাল বায়ান্নের ভাষা আন্দোলন,
রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে ঢাকার
রাজপথে কৃষক,জেলে,শ্রমিক,নারী,
বৃদ্ধ,ছাত্র, জনতার হয়েছিল প্রতিবাদ,
মুখর ছিল গ্রাম বাংলার দামাল ছেলেরা,
প্রতিবাদে পাকিস্তানী শোষক সরকার
দাবী মানতে বাধ্য হল রক্তের বিনিময়ে
পেয়েছি বাংলা মাতৃভাষার অধিকার।
মায়ের ভাষার বাংলা ভাষা দিবস,
লাল রক্তে লেখা বাংলা বর্ণমালা,
বর্ণমালা দিবসে সকল ভাষা
শহীদ স্মরণে হাজার সালাম ও শ্রদ্ধা,
ফাল্গুনের একুশে ফেব্রুয়ারী
তোমায় আমি কি ভুলিতে পারি।
এম কে বড়ুয়া।
কবি,সাহিত্যিক ও লেখক
সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০