July 1, 2026, 2:40 am
শিরোনামঃ
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নন্দীগ্রামে সরকারি সম্পত্তি দখল ও স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে, সরকারি সম্পত্তি দখল ও স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক/ছাত্রী ও অবিভাবকবৃন্দ। সোমবার (২০ ফেব্রয়ারী) সকাল ১১টার অত্র কলেজ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল বলেন, উক্ত সম্পত্তি ক্রয় ও দান সূত্রে মালিক কলেজ কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন পর শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্স উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে জবর দখল করে স্থাপনা নির্মান করছেন। মানববন্ধনে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা। সেই সাথে জায়গাটি অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষনা দেন কলেজ কর্তৃপক্ষ। মানববন্ধন শেষে শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্সের সদ্য নির্মানকৃত স্থাপনার ভিতরে অবস্থান কর্মসূচি ও কলেজের ছাত্রীদের ক্লাস করানো হয়। অবৈধ দখলের বিষয়ে শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারীর কাছে জানতে চাইলে তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ ভুয়া মালিক ও ভুয়া দলিল দেখিয়ে আমাদের ক্রয়কৃত সম্পত্বি জবর দখলের পায়তারা করছে। এছাড়াও শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উস্কে দিচ্ছে এবং ব্যবহার করছে। আমরা আইনের মাধ্যমে এর জবাব দিবো। ২১/০২/২০২৩ই মোঃ আমিনুল ইসলাম জুয়েল। নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া। ০১৭৬৭-১৫৬৫৩৪



Our Like Page
Developed by: BD IT HOST