May 30, 2026, 6:26 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রকৃতির গুনে পৃথিবী সুন্দর মানুষের গুণে নয়,

Reporter Name

কবিতার নাম:আহা! মানুষ গুলো কই
লেখিকা:ইলা ইয়াছমিন

পাঠক: এমডি ইলিয়াস

  • আলোকময় ভাবনার জগৎ
    তাই ভাবতে ভালো লাগে,
    ভাবনা থেকে স্বপ্ন গুলো
    সাজাই মানসপটে।

প্রকৃতির গুনে পৃথিবী সুন্দর
মানুষের গুণে নয়,
মানবতাহীন মানুষগুলো সেজে
মানুষরূপে রয়।

  • পৃথিবী সাজানোর অলংকার গুলো
    ক্রমশ হারিয়ে গেছে,
    নীতিকথা শুধু বইয়ের পাতায়
    লেপ্টে পড়ে আছে।

সম্পর্কগুলো স্বার্থ শিকলে
সময় ফুরায় মাত্র,
মায়া মমতা ছিন্ন বানে
সেজে থাকে সূধী মৈত্র।

  • জ্ঞানী গুনীদের নীতিকথা আজ
    স্মৃতির পাতার ভাঁজে,
    লোক ঠকাতে নিত্য বাণী
    দারুণ লাগে কাজে।

লেবাস পরা ভাবের ঘোড়া সব
আসন পেতে বসে,
ধর্ম-কর্ম লোক হাসানো
আবার পয়সা নেবে কষে।

  • আহা মানুষ গুলো কই!!
    চেনা অচেনার ভিড়ে ওরা
    নিবিড় পরে রয়।

মানুষের মাঝে অন্য মানুষ
বিবেক যাদের আছে
মানবতা আর মনুষ্যত্ববোধ
ধর্ম তাদের কাছে।

  • ওরাই এহেন নিপিড়ীত হয়ে
    অবজ্ঞার জীবন বয়,
    নীতির বোঝা বইছে বলে
    দুঃখ সঙ্গী হয়।।

ভবের খেলায় মত্ত সবাই
বলো কে কার খোঁজ লয়
আহা!
সেই মানুষগুলো কই!!



Our Like Page
Developed by: BD IT HOST