June 29, 2026, 9:41 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরের জমাদ্দার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর বাস, নিহত ১, নিচে আটকা আছে কয়েকজন যাত্রী

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এছাড়াও এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল ঢাকা পোস্টকে জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ছয়জন আহতসহ সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST