প্রথম বাংলা – ঈদযাত্রায় যাত্রীদের চাপ সামালাতে ৯ জো ড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়মিত চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। আগামীকাল ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেন প্রতিদিন চলবে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
রেলওয়ের সূত্র জানিয়েছে, ঈদের স্পেশাল ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে; চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর ; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫ ও ৬ ঢাকা-দেওয়ান গঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম-ময়মনসিং হ-চট্টগ্রাম; ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ১৮ এপ্রিল থেকে ৪ দিন এবং ঈদের পরের দিন থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন চলাচল করবে।
এদিকে ঈদের দিন শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ও ১২ ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ও ১৪ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে।
ঈদ স্পেশাল ১ ও ২ বী.মু.সি.ই (পঞ্চগড়)-জয়দেবপুর-বী.মু.সি.ই; ঈদ স্পেশাল ১৫ ও ১৬ ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল চলাচল করবে।
ঈদের অতিরিক্ত চাহিদা মেটাতে ৫৩টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ ৪টি এমজি ও ৯টি বিজি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।