June 18, 2026, 7:57 am
শিরোনামঃ
সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চরজুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার অজি উল্যাহ

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে র ৫নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৫নং ওয়ার্ডের ডাক্তার অজি উল্যাহ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।ডাক্তার অজি উল্যাহ বলেন, চরজুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।


  • তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমান দের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদা ভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদে র ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য,ভ্রাতৃত্ব,দয়া,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং

  • দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজন সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবা হিত হোক শান্তির অমিয় ধারা পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।



Our Like Page
Developed by: BD IT HOST