July 5, 2026, 8:10 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

Reporter Name

মোহাম্মদ রবিউল হোসেন রবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ডিগ্রীপাড়া এলাকার জমির আহমেদ (৫৬) চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। এবার প্রায় ১০০ শতক জমিতে বোরো ধান আবাদ করেছেন তিনি। এতে তার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়।ধারদেনা করে তিনি ধান চাষ করেন,তবে পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে ঘরে পৌছে দেন।

কেন্দ্রীয় নির্দেশনায় বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত কোতোয়ালি থানা ছাত্রলীগের উপ-সাহিত্য ও সাংস্কৃ তিক সম্পাদক মুহাম্মদ আরেফীন রিয়াদের নেতৃত্বে প্রায় ২৮ জন নেতাকর্মী ধান কাটেন।এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ তৌফিক,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ তানভীর,আব্বাস রনি,তাহের,শফিক,রায়হান, তালেব সহ আরো অনেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানা ছাত্রলীগের উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আরেফীন রিয়াদ বলেন,বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপাকে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র কৃষকরা তাঁরা শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওই চাষিদের পাশে দাঁড়িয়েছি। পুরো বোরো মৌসুমে আমরা এ কর্মসূচি অব্যাহত রাখব খবর দিলে কোনো মজুরি ছাড়াই দল-মত নির্বিশেষে সবার ধান কেটে ঘরে তুলে দেব আমরা।



Our Like Page
Developed by: BD IT HOST