June 30, 2026, 12:37 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মাহমুদুল হাসান ভূইয়া সজিব ও মো: ইসমাইল হোসেন ভূইয়া। এসময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়।বুধবার (২৬ এপ্রিল ২০২৩) সকাল ১০:১৫টায় যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ, ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকা রী পুলিশ কমিশনার মো: আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়ার বিসমি ল্লাহ ফার্নিচার গ্যালারির সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাহমুদুল ও ইসমাইল কে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST