June 29, 2026, 1:28 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ৩ টি দপ্তরে পত্র পেরন

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ৮-৫-২০২৩ তারিখে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো ম্পানি লিমিটেড এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পদত্যাগ কারী নিরাপত্তা প্রহরীদের নামে বেতন উত্তোলনপূর্বক আত্নসাৎ, অফিসের গাড়ী ব্যবহার না করেও তেলের অর্থ উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্স টিম অভিযোগ সংশ্লিষ্ট ০৩ (তিন) ব্যক্তিকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসা বাদে মহাব্যবস্থাপক (কোম্পানী সচিব) জনান যে তিনি উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) থাকা কালীন তাদের আওতাধীন সর্বমোট ১২ (বার) টি জেলায় বিভিন্ন DRS (District Regulatory station) এর নিরাপত্তায় গাফিলতির দায়ের ৩৭ জন নিরাপত্তা প্রহরী কে চাকুরীচ্যুত করা হয়। পরের মাসেই তাদের বাদ দিয়ে আউট সোর্সিং কোম্পানী তাদের অন্যান্য কর্মচারীদের বেতন বিল দাখিল করে। মহাব্যবস্থাপক (প্রশাসন) কে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তার উপমহাব্যবস্থাপক (পরিবহন বিভাগ) থাকা কালীন যথাযথ নিয়ম ও নীতিমালা মেনে টেন্ডার কমিটি গঠন করে সর্বমোট ৭০ টি গাড়ী ভাড়া করা হয়।

সকল টেন্ডার ডকুমেন্ট এর সঠিকতা যাচাই করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কার্যাদেশ পান উপমহাব্যবস্থাপক( মানব সম্পদ) সরকারী বাসায় শূন্য বিদ্যুৎ বিল আসার জবাবে তিনি জানান করোনা কলীন তিনি গুনশানস্থ সরকারী বাসা টি অনুমোদন পান। কিন্তু তিনি প্রায় ৭ মাস পরে উক্ত বাসা য় উঠেন। বিদ্যুৎ এর মিটার অগ্নিকান্ডের মাধ্যমে নষ্ট হও য়ায় তিনি কয়েক মাস বিদ্যুৎ অফিসের নির্দেশে সর্বনিম্ন বিল ২০৯ টাকা করে প্রদান করেন। অভিযানিকালে টিম কর্তৃক গাড়ী ভাড়ার টেন্ডার ডকুমেন্ট , নিরাপত্তা প্রহরীদের চাকুরীচ্যুতি সংক্রান্ত ডকুমেন্টস সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দরগঞ্জ, গাইবান্ধার বিরুদ্ধে করোনাকা লীন সময়ে ভ্যাকসিন প্রদানের জন্য নার্সদের প্রণোদনার অর্থ স্বাক্ষর জাল করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দরগঞ্জ পরিদর্শনকালে নার্স ও করোনা কালীন স্বেচ্ছাসেবকদের বক্তব্য গ্রহণ করা হয়।

প্রধান সহকারী, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউ টার অপারেটর এর লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। ২০২১ -২২ ও ২০২২ -২৩ অর্থবছরের ভ্যাকসিনেশন বরাদ্দপত্র, জীবন রক্ষাকারী ঔষধ ও বাগানের বরাদ্দপত্র, রেজিস্টার সহ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড পত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্স মেন্ট টিম এর নিকট প্রতীয়মান হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST