October 31, 2026, 5:18 pm
শিরোনামঃ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাট খাদ্যগুদামে সরকারি দরে ধান ও চাল ক্রয় কর্মসূচির উদ্বোধন

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ আজ (১৬ মে) মঙ্গলবার আনুষ্ঠানি কভাবে উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টার সময় রাজারহাট খাদ্য গুদামে রাজারহাট উপজেলা পরিষ দের চেয়ারম্যান,রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ,সাবেক ছাত্রনেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান – চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক ( ওসিএলএসডি) মোঃ শরীফ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ আবুল কালাম,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃওয়াহেদ আলী সরকার,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক,উমর মজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল হাকিম খন্দকার সহ আরো অনেকে।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,চলতি রোরো মওসুমে রাজারহাট উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি দরে মণপ্রতি ১২০০ টাকা মোট লক্ষ্যমাত্রা ১০৬৮ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে প্রতি মণ চাল ১৭৬০ টাকা দরে মোট লক্ষ্যমাত্রা ১৯ ৮৬ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST