November 4, 2026, 6:30 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র পেরণ

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১৮-৫- ২০২৩ তারিখে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী,নরসিংদীতে লোকাল কনসালটেন্ট নিয়োগের দরপত্রের বিল প্রদানে অনিয়ম এবং ফ্যাক্টরীতে কনসালটেন্ট উপস্থিত থাকার ভুয়া বিল তৈরী করে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়,গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে টেকনিকাল শাখার জেনারেল ম্যানেজারের সাথে আলোচনা করা হয়।তবে প্রকল্প পরিচালক মহোদয় উপস্থিত না থাকায় এবং অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র বিসিআইসি ভবন, মতিঝিলের প্রকল্প শাখায় সংরক্ষিত থাকায় সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।

প্রধান শিক্ষক,বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়াঘাট,দিনাজপুর এর বিরুদ্ধে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, রুটিন মেইনটেইন্স,অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থের ভুয়া বিল ভাউচার সৃজন করে আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,জেলা কার্যালয়,দিনাজপুর হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

এনফোর্সমেন্ট টিম বিদ্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও কার্যক্রম পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের বেশকিছু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST