November 4, 2026, 9:44 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শতাধিক সার্ভেয়ার ও কানুনগো অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক

Reporter Name

স্টাফ রিপোর্টার – ঢাকা ও গাজীপুরে বিভিন্ন রাজস্ব সার্কে ল ও সহকারী কমিশনার ভুমি অফিস চাকুরী করেছেন শতাধিক সার্ভেয়ার ও কানুনগো অনিয়ম ও দুর্নীতির মাধ্য মে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তুলেছেন।জানা যায় সহকারী কমিশনার ভুমি ( রাজস্ব সার্কেলে) অফিসে কর্মরত থাকাকালে ভুমি নামজরী, সরকারি ভুমি ব্যক্তিগত নামে পাইয়ে দিয়েছেন কোটি কোটি টাকার ঘুষ নিয়ে।

এ রকম ঘটনা বেশি ঘটছে গাজীপুর,শ্রীপুর কালিয়াকৈর, ঢাকা জেলার সাভার এবং আশুলিয়ায়।আরও জানা যায় ঢাকা ও গাজীপুর ভুমি অধিগ্রহণ শাখার বেশ কয়েকজন সার্ভেয়ার ও কানুনগো দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে রাজধানীর ভাটারা,বাড্ডা,মিরপুর , উওরা এলাকায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মান করেছে আলিশান বাড়ি ও ফ্ল্যাট।

অনুসন্ধানে জানা যায় ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সাবেক কানুনগো নজরুল ইসলাম ও গাজীপুর ডিসি অফিসের ভুমি অধিগ্রহণ শাখায় সাবেক সার্ভেয়ার বেলাল হোসেন কর্মরত থাকাকালে অধিগ্রহণ কৃত ভুমি ভুয়া দলিলের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ পাইয়ে দিয়ে কয়েক কোটি টাকা কামিয়ে নেয় কানুনগো নজরুল ইসলাম ও সার্ভেয়ার বেলাল হোসেন। তারা রাজধানীর ভাটারা এলাকায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছে আলিশান বাড়ি।

অপরদিকে ঢাকা ডিসি অফিসের ভুমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার জাহাঙ্গীর আলম,বাড্ডা রাজস্ব সার্কেলে র সাবেক সার্ভেয়ার মিজানুর রহমান,লালবাগ রাজস্ব সার্কে লের সার্ভেয়ার মনিরুল ইসলাম,সার্ভেয়ার জাকির হোসেন, গাজীপুরের আব্দুল আলীম সাভার সহকারী কমিশনার ভুমি কার্যালয়ে সাবেক কানুনগো আব্দুল বাতেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকা সহায় সম্পদ গড়ে তুলেছেন।দেশ ও জনস্বার্থে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST