November 1, 2026, 6:10 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানাঃ

Reporter Name

এম আশরাফুল আলম ~ঝিনাইদহ জেলা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন(২৩) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডিত বকুল শাহা পায়ড়াডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে ও রিয়াজ হোসেন মহিস গাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয় ন এর পায়ড়াডাঙ্গা গ্রামের মাটে অভিযান চালিয়ে এ জরি মানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনা র (ভূমি) তানভীর হোসেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন,কাপাশাটীয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় দুই ব্যাক্তিকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST