July 3, 2026, 2:12 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – এবার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অন্য কোনো সরকার তা করেনি, ধোঁকা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের বাসভবনে তার সভাপতিত্বে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের।

মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো, শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।’

ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়া এরশাদ, খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মূলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST