November 6, 2026, 1:01 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় এই প্রথম ৪০ মণ ওজনের রাজাবাবু

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

বিশালদেহী ‘রাজাবাবু’। ৪০ মণ (১৬০০ কেজি) ওজনের এই গরুটিকে আসন্ন কোরবানির ঈদে বিক্রি করা হবে। মালিক এর দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

গরুটির মালিক লালচান মাদবর শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাশা গ্রামের মৃত আঃ গনী মাদবরের ছেলে। তার খামারে ছোট-বড় মিলিয়ে ১০টি গরু রয়েছে। এর মধ্যে দৃষ্টি কেড়েছে বিশালদেহী ‘রাজাবাবু।

লালচান মাদবর জানালেন, বংশ পরম্পরায় তারা গরু লালনপালন করেন। প্রায় দেড় বছর আগে পাবনার ঈশ্বরদী পশুরহাট থেকে তিনি দেড় বছর বয়সী একটি বাছুর ১ লাখ ৫০ হাজার টাকায় কেনেন। এরপর গত দেড় বছর ধরে তিনি এটিকে লালনপালন করছেন। গরুটির নাম দিয়েছেন ‘রাজাবাবু’।

তিনি জানান, প্রতিদিন এর খাদ্য তালিকায় থাকে খড়-বিচুলি, ঘাস, ভুসি, চালের কুড়া, খৈল, ভুট্টা, ছোলা, খেসারির গুঁড়া এবং লবণ। এর বাইরে অন্য কোনো খাবার তিনি খাওয়ান না। গরমের জন্য গোয়ালঘরে ফ্যানও লাগানো আছে। সকাল থেকে রাত অবধি গরুর দেখাশোনা ও যত্ন করতে হয়।

এই খামারি আরো জানান, রাজাবাবুর ওজন প্রায় ৪০ মণ। এবারের কোরবানি ঈদে তিনি এটি বিক্রি করবেন। দাম নির্ধারণ করেছেন ২০ লাখ টাকা। যদিও কয়েকজন ১২লাখ টাকা দাম বলে গেছেন।

বাবার সঙ্গে গরুর দেখাশোনা করেন লালচান মাববরের ছেলে আবুবকর । তিনি জানান, রাজাবাবু তাদের খুব প্রিয়। প্রায় দেড় বছর ধরে গরুটি লালনপালন করেছেন। বিশালদেহী গরুটি সামলে রাখা খুবই কষ্টকর। অনেক পরিশ্রম করে তারা এটি বড় করেছেন। এই অঞ্চলে এত বড় গরু আর নেই। এজন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের গরু দেখতে আসেন।

গরু দেখতে আসা একই এলাকার বাসিন্দা মাস্টার এনামূল চৌকিদার জানান, এই গরুর কথা শুনে তিনি দেখতে এসেছেন। এত বড় গরু এর আগে জাজিরায় দেখেননি। দেখে খুব ভালো লাগছে। তিনি আশাবাদী তারা এই গরুটির ন্যায্য মুল্য পাবে।

লালচান মাদবরের ফ্রিজিয়ান ক্রস জাতের গরুটি অনেক বড়। গরুর দৈর্ঘ্য এবং বুকের পরিধি মেপে সম্ভাব্য ওজনের যে হিসাব করা হয়; সে অনুযায়ী গরুটির ওজন ১ হাজার ৬০০ কেজির মতো। গরুটি এবার কোরবানিতে তিনি বিক্রি করতে চান। আশা করছি, ভালো দামে গরুটি বিক্রি হবে।



Our Like Page
Developed by: BD IT HOST