July 7, 2026, 4:40 pm
শিরোনামঃ
সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কমলনগরের উন্নয়নে ভূমিকা রাখাই নিজাম উদ্দীনের লক্ষ্য

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে বলে খবর পাওয়া গেছে।

কমলনগর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে একান্ত সাক্ষাৎকারে এই তথ্যটি উঠে আসে। এই তথ্য সংগ্রহে যেসব বিষয়ের উপর দৃষ্টি দেওয়া হয় সেগুলো হলো, লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়া, অসুস্হ নেতা কর্মীদের চিকিৎসা সেবায় অর্থ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা, যেকোন নেতাকর্মী বিপদগ্রস্থ হলে সমস্যার সমাধান করা, ইউনিয়ন পরিষদে বিচারের নামে মানুষকে হয়রানি না করা।

এবারের ঈদে কমলনগর উপজেলা ইউনিয়ন গুলোর প্রায় সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক যেন স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে এ জন্য ঈদ উপহার দেওয়া, অন্যায় ভাবে কাউকে মামলা- হামলা দিয়ে হয়রানি না করা।
সর্বশেষ তথ্যে উঠে এসেছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুর হূমকি দেওয়ার প্রতিবাদে মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে কমলনগরে হাজারো নেতা কর্মীর উপস্থিততে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি দলের জন্য কমলনগর উপজেলা বাসীর সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি।



Our Like Page
Developed by: BD IT HOST