November 6, 2026, 4:44 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুসের টাকাসহ গ্রেফতার দুদক মহাপরিচালকের পিএ গৌতম বরখাস্ত

Reporter Name

প্রথম বাংলা – ঘুস নেওয়ার সময় গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের (মানিলন্ডারিং) পিএ গৌতম ভট্টচার্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৫ জুন) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র্যাক)-এর সঙ্গে মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন,আমাদের মধ্যে যদি দুর্নীতিবাজ থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের হাতে গ্রেফতার সেই কর্মচারীকে (গৌতম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে,আর পুলিশ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এর সঙ্গে আরও কেউ যদি জড়িত থাকে, তাদের চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গৌতম ভট্টাচার্য ২০১৩ সালে সাঁটলিপিকার-কাম কম্পিউ টার অপারেটর পদে দুদকে যোগ দেন তার গ্রামের বাড়ি মৌলভীবাজার।গত শুক্রবার (২৩ জুন) দেড় কোটি টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে গৌতমসহ চারজনকে গ্রেফ তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। গ্রেফতার অন্যরা হলেন- হাবিবুর রহমান (৪২), পরিতোষ মন্ডল (৬৩) ও মো. এসকেন আলী খান (৫৭)।

গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিবি জানায়,গ্রেফতাদের মধ্যে গৌতম ভট্টাচার্য যেহেতু দুদকে কর্মরত ছিলেন,সে কারণে প্রতিষ্ঠানের কাজের ধরন সম্পর্কে ভালোভাবেই জানতেন তাই খুব নিখুঁতভাবে টার্গেটকে বিশ্বাস করাতে পারতেন যে তিনি দুদকের জালে ফেঁসে যাচ্ছেন। অনেকে দোষী জেনে তাদের কথা সহজে মেনেও নিতেন তবে এবার এক টার্গে ট ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়ে যোগাযোগ করে দুই কোটি টাকা দাবি করলে তিনি ডিবি পুলিশের শরণাপন্ন হন এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST