September 20, 2026, 1:14 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নেই – তথ্যমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধার ণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক সময়ের বক্তব্যে মনে হচ্ছে,আমরা যেন তাদের সংলাপের জন্য ডেকেছি। তাদের তো সংলাপের জন্য ডাকা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নেই, কোনো সংলাপ হবেই না। শুক্রবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের বাসভ বনে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের বক্তব্য- নির্দলীয় সরকার দিলে সংলাপ এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এ বাস্তবতা বিএনপিকে মেনে নিতেই হবে। হাছান মাহমুদ বলেন,তাদের যে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি,সেটি দেশে যেমন সমর্থন পায়নি, আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত দেন-দরবার করে কোনো সমর্থন পায়নি। সেই দাবি দেশেও মাঠে মারা গেছে,আন্ত র্জাতিক অঙ্গন থেকেও প্রত্যাখ্যাত হয়েছে- এ বাস্তবতা মেনে নিয়েই তাদের আগামী নির্বাচনে আসতে হবে।

এ সময় নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয় নের ৬ প্রতিনিধির ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর কে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,এতে এটিই প্রমাণিত হয় যে,নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করে। সেই স্বাধীন নির্বাচন কমিশন একটি অবা ধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে।

সে আমন্ত্রণে সাড়া দিয়ে ইইউ প্রতিনিধিদল আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন,নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও প্রস্তুতি মূলক নানা বিষয় তারা পর্যবেক্ষণ করবে,একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে তারা।



Our Like Page
Developed by: BD IT HOST