November 6, 2026, 6:24 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৪০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম শামীম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি গুলশান লেক পাড় এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে বেলা ০৬:৩০ টায় ১৪০০০ পিস ইয়াবাসহ শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত শামীম কক্সবাজারের সামীন্ত এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের গুলশান, বাড্ডাসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST