November 6, 2026, 6:23 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লিগ্যাল এইড আইন একটি জনবান্ধব আইন : জাজিরায় জজ শেখ মফিজুর রহমান

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা এবং এডিআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১২জুলাই) দুপুরে জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞ সিনিয়র ও দায়রা জজ এবং শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মফিজুর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়া এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকার একটি সার্বজনীন মৌলিক মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং দরিদ্রবান্ধব ও জনকল্যাণকর বিচার ব্যবস্থার অন্যতম শক্তি হলো লিগ্যাল এইড তথা আইনগত সহায়তা দেওয়া।

আইনের দৃষ্টিতে সমতার যে অমীয় বাণী আমরা বারবার প্রতিধ্বনি করি,আইনগত সহায়তা ব্যতিরেকে তা কখনই বাস্তবায়ন করা সম্ভব নয়।সরকারি ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া কোনো দান বা করুণা নয়,এটা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার, আর রাষ্ট্রের এক অপরিহার্য দায়িত্ব।

তিনি আরো বলেন, লিগ্যাল এইড আইন একটি জনবান্ধব আইন। এ আইন সর্বস্থরের মানুষের কল্যানে ব্যাপক ভূমিকা রাখছে। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার।

আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কাম রুল হাসান সোহেল,উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ আকন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফি জুর রহমান,জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মাদবর,বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সরদা র,আমন্ত্রিত অতিথিবৃন্দ,লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীগণ ও সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST