November 6, 2026, 9:24 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান করা হয়

Reporter Name

মোঃ তপু শেখ: গোপালগঞ্জ প্রতিনিধি

রবিবার ৩০ শে জুলাই সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দের ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করনে লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধ কালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসীন উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুব আলম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন রুবায়েত শামিম চৌধুরী মুক্তি যোদ্ধা কাউন্সীল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা এম, বদরুদ্দোজা বদর বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন,গোপালগঞ্জ জেলার জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান,গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন,সহ সভাপতি গোপালগঞ্জ জেলা আও য়ামীলীগ সিকদার নুর মোহাম্মাদ দুলু।

অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধে সময়কালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও দেশের জন্য তাদের অবদান ও কিভাবে দেশ স্বাধীন করেছে সে সম্পর্কে আ লোচনা সহ এই সকল বিষয়াদীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সকল ছাত্র-ছাত্রীদেরকে বাধ্যতামূলক ভাবে দেশ স্বাধীন ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে এ বিষয়ে তিনি প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST