July 6, 2026, 2:48 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে ২৪৭ পরিবারকে জমিসহ ঘর প্রদান

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে ২৪৭ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

গোপালগঞ্জ সদর উপজেলার হল রুমে এ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুবিধা ভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৩০টি, মুকসুদপুর উপজেলায় ৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৪০টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৭টি ঘর রয়েছে। জমিসহ ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা।



Our Like Page
Developed by: BD IT HOST