June 13, 2026, 10:49 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যত দিন যাচ্ছে জাজিরাতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

গত ২৪ ঘন্টায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮ জনে র ডেঙ্গু শনাক্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ মহূর্তে ভর্তি আছে ১৫ জন রোগী।হাসপাতাল সুত্রে  জানা যায়,  জাজিরায়  গত এক মাসে ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে তন্মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন ঢাকার ডিএনসিসি ও বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তবে, এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন,হঠাৎ করেই জাজিরায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনার চেয়ে ভয়াবহ ডেঙ্গু। করোনা বৃদ্ধ ও জটিল রোগে আক্রান্তদের বেশি ক্ষতি করেছে কিন্তু, ডেঙ্গুতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও বলেন,আমাদের একটু সচেতনতাই পারে ডেঙ্গু অনেকাংশে কমাতে। এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করা ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করা।এছাড়া কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST