July 7, 2026, 6:10 pm
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংবিধান মেনে বিরোধীদের যেকোনো শর্ত মেনে নিতে সরকার প্রস্তুত- আমু

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সংবি ধান মেনে নির্বাচনকালীন সরকারের জন্য বিরোধীদের যেকোনো শর্ত মেনে নিতে সরকার প্রস্তুত রয়েছে।

আজ শনিবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আমু।

তিনি বলেন, ‘আজকে নির্বাচনকালীন সরকার নিয়ে কথা হচ্ছে। বিএনপিসহ বিরোধীরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। যদিও তারা একেক সময় একেক কথা বলছে। কখনো নির্বাচনকালীন সরকার,কখনো অন্তর্বর্তী কালীন সরকার। সে যাই হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য তাদে র যেকোনো শর্ত মানা হবে। কিন্তু তা হতে হবে সংবিধানে র ভিত্তিতে। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিরো ধীদের মধ্য থেকে সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচনকালীন সময়ে মন্ত্রী নিয়োগ দিতেও আওয়ামী লীগ সম্মত আছে। এ লক্ষ্যে আলোচনার জন্যও আওয়ামী লীগ প্রস্তুত আছে। তবে ১৪ দলের সিদ্ধান্ত হলো সংবিধান মেনে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন,‘শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে,সেটা মূলত পাকিস্তানের প্রেতাত্মারা করছে। আজকে তারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা ক্ষমতায় থাকার সময় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আজকে তারা ভোটের ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছে কিন্তু এসব নষ্ট করেছে কারা। তারাই তো করেছে। তত্ত্বাবধায়ক সরকা র নিয়ে খালেদা জিয়া বলেছিলেন,পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন বলি, তত্ত্বাবধায়ক সরকারের জন্য কোন পাগল ও শিশুকে ঠিক করেছেন? নির্বাচনে তারা হেরে গিয়ে এখন বয়কটের রাজনীতি শুরু করেছে। তাদের আন্দোলনের মূল কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া।’

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবে ক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন,‘আজকে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে অনেকে হয়তো বিএনপির সমাবে শে যাচ্ছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, আম গাছ থেকে যেমন কাঁঠাল হয় না, বিএনপির কাছ থেকে গণতন্ত্র হবে না। ক্ষমতায় থাকার সময় আমরা হাওয়া ভবনের দৌরাত্ম্য দেখেছি।’

দিলীপ বড়ুয়া বলেন, তাদের রাজনৈতিক দূরদৃষ্টি নেই, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।তাই সরকারবিরোধী দের কাছে গিয়ে লাভ নেই। কেন পশ্চিমারা আওয়ামী লীগ সরকারকে চায় না? কারণ মিয়ানমার প্যাক্ট নামে একটি আইন মার্কিন কংগ্রেসে পাস হয়েছে।এর মাধ্যমে বাংলাদে শের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র মিয়ানমারে হামলাচালাতে চায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেটা সম্ভব না। এর জন্য মার্কিন সাম্রাজ্যবাদীরা বিএনপিসহ সরকারবিরোধী দের মদদ দিচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST