September 20, 2026, 7:06 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক করলেন রায়পুরের ইউএনও

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, (রায়পুর) লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাউসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অন্‌জন দাশ বলেন,মাননী য় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী,স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক,স্মার্ট অর্থনীতি,স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মঈনুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান,৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ার ম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।



Our Like Page
Developed by: BD IT HOST