June 13, 2026, 10:49 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় প্রেমিকা দখল নিয়ে সংঘর্ষ : আহত-৫

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় প্রেমিকা দখল নিয়ে  শিমুলফকির (২২) নামের এক কিশোরের বিরুদ্ধে  পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।শনিবার (২৬ আগষ্ট)  রাত সাড়ে ৮টার দিকে জাজিরা উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের জাজিরা পারহাউজের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের তালুক দার কান্দি গ্রামের (১)সাদ্দাম তালুকদার (১৮) পিতা বাবুল তালুকদার,(২)দূর্জয় (২১) পিতা জয়নাল ব্যাপারি (৩) সোহান (১৮)পিতা মোস্তফা খান (৪)দিপু ব্যাপারি (২০) পিতা মৃত মজিবর ব্যাপারি (৫)অনিক (২০) পিতা আজিজ মৃধা।

জানা যায়, ঘটনার দিন সকালে সাদ্দাম তালুকদার তার প্রেমিকার সাথে দেখা করতে প্রেমিকার বাড়ির গাছ বেয়ে উপরে উঠলে স্থানীয় শিমুল ফকিরের চোখে পড়লে তা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং শিমুল ফকির সাদ্দামকে ধাওয়া করলে সে পালিয়ে আসে।

তারই ধারাবাহীকতায় শনিবার (২৬আগষ্ট) সন্ধ্যায় সাদ্দাম ও তার বন্ধুরা মিলে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকার পাড় হাউজের সামনে শিমুলের জন্য ওৎপেতে থাকে।আনুমানিক রাত ৮টায় শিমুলের কাজ হতে ফেরার সময় সাদ্দাম ও তার বন্ধুরা পথে গতিরোধ করে। লাঠিসো টা বের করে তাকে ধরে তাদের গ্রামে নিয়ে যেতে চাইলে শিমুল ফকিরের সাথে থাকা কাজের যন্ত্র সেনি,রড দিয়ে সবাইকে এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

এসময় সাদ্দাম ও তার সাথে থাকা ৪জন গুরুতর জখম হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনজনের শরীরের অবস্থা অবনতি দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরন করে এবং দুইজনকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দিপু বেপারীর কাছে হামলাকারী কয়জন ছিলো জান তে চাইলে তিনি বলেন শিমুল ফকির,একাই ছিলো সে তাদের সবাইকে জখম করেছে।উক্ত ঘটনায় জাজিরা থানায় ২৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST