November 8, 2026, 4:17 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল ১০ টায় কোটালী পাড়া শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়েআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মু ঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরন্নবী,

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।১৫ আগস্ট জাতীয় শোকের দিন, বাংলার আকাশ বাতাস এবং প্রকৃতিরও অশ্রুসিক্ত হওয়ার দিন।

কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্ম ছেঁড়া অশ্রুর প্লাবনে। ৭৫ এর ১৫ আগস্ট সুবহে সাদেকেরসময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গব ন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করেছিলো তখন যে বৃষ্টি ঝরে ছিল তা যেন প্রকৃতির অশ্রুপাত।নিষ্ঠুর ঘাতক দের আঘাতে হত বিহ্বল হয়ে পড়েছিলো সমগ্র বাংলা,যুগ থেকে যুগান্তরে জ্বলবে শোকের আগুন।বঙ্গবন্ধুর খুনিদের কোন ক্ষমা নাই। দেশবিরোধী চক্রের কোনো ক্ষমা নাই। জাতির পিতা বঙ্গবন্ধু চলে গেলেও তার আদর্শ এখনো টিকে আছে। কেননা তিনি ছিলেন একটি জাতির স্বপ্নের স্বপ্নদ্রষ্টা এবং তিনি স্বাধীনতার স্থপতি। যতদিন এ রাষ্ট্র থাকবে ততদিন অমর তিনি।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিশ্ব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তারা শুধু বঙ্গবন্ধুকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যা শার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকে হত্যা করতে চেয়ে ছিলো। মুছে ফেলতে অপচেষ্টা চালিয়েছিলো বাঙালির বীরত্ব গাঁথার ইতিহাসও কিন্তু ওরা সফল হয়নি কখনো হবেও না ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,হিসাব বিজ্ঞান বিভা গের সহকারী অধ্যাপক আলী আশরাফ খান,মিন্টু রায়,তাঁরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকে র এই শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করেঅঙ্গী কার করে দেশকে ভালোবাসতে হবে,দেশের জন্য কাজ করতে হবে,দেশের গান কণ্ঠে তুলতে হবে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যাল য়ের প্রভাষক মুক্তাদির আহমেদ।



Our Like Page
Developed by: BD IT HOST