November 5, 2026, 4:09 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়া বিআরটিসি ডিপো ও প্রশিক্ষন ইনস্টিউট বিএনপির সিন্ডিকেটদের দখলে

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি দক্ষিন পাড়া এলাকার প্রভাবশালী বাগের বাড়ীর বিএনপি নেতা আকবর আলী শেখের ছেলে সালমান শেখ সামান্য ডেইলী বেতন ভুক্ত কারিগর, নিজের কোন ড্রাইভিং লাইসেন্স এখনও না থাকা সত্বেও বংশের ও বাপ-চাচাদের জোরে প্রশিক্ষক হিসাবে কাজ করছে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গেলে এই সালমান শেখকে প্রশিক্ষনরত অবস্থায় গাড়ি থেকে নামানো হয়।

এ ছাড়াও এই সালমানের ভয়ে কেউ মুখ খুলতে পারে না জানা যায় সালমানের চাচা আফজাল শেখ টুঙ্গিপাড়া থেকে বিএনপির এম,পি হিসাবে একবার নমিনেশন পেয়েছিলেন সালমান সহ পরিবারের সকলেই বিএনপির রাজনিতীর সাথে সরাসরি ভাবে এখনও জড়িত। এরা সরাসরি বিএন পি পরিবার তা টুঙ্গিপাড়া উপজেলার সকলেই জানে। বাপ-চাচাদের জোরে সকল অপকর্ম করে যাচ্ছে এই সালমান।

এদেরই দখলে টুঙ্গিপাড়া বিআরটিসি,গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত বিআরটিসি টুঙ্গিপাড়া বাস ডিপো ও বিআরটিসি প্রশিক্ষন ইনস্টিটিউট সরকারি ও বেসরকারী সকল সেক্টরের লোকজনকে ড্রাইভিং প্রশিক্ষন দেওয়া হয়। এই প্রশিক্ষন ইনস্টিটিউড এর মাধ্যমে টুঙ্গি পাড়া উপজেলা সহ সমগ্র গোপালগঞ্জের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থ হয়েছে সরকারের ঘুচিয়েছে বেকারত্ব

জানা যায় টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিটিউট এ এলাকার কিছু প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে সরকারের কোন নিয়ম না মেনে সিকিউরিটি গার্ড এর কর্মচারীরা প্রশিক্ষকে র কাজ করে চলেছে দির্ঘ্য দিন যাবত। উপরোক্ত কর্মকর্তা দের আতাত করে এই সকল কর্মকান্ড করছে সাধারন কর্মচারীরা। যে যার ইচ্ছামত কাজ করে বেড়াচ্ছে দেখার কেউ নেই সারা দেশ থেকে আগত সরকারি ও সাধারন প্রশিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার কিছু অসাধু কর্মচারীদের কারনে।

এই বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপিত হও য়ার শুরু থেকেই একের পর এক সরকারের নিয়ম বহিভূ ত কর্মকান্ড চলেই আসছে। কয়েকটি প্রকল্পের মাধ্যমে এখানে প্রশিক্ষন ও সনদ প্রদান করা হয়,তার মধ্যে আনসা র কর্মীদের-১মাস প্রশিক্ষন,সেফ প্রকল্প-৪ মাস প্রশিক্ষন, সাধারন পাবলিকদের প্রশিক্ষনে যারা অংশগ্রহন করেন তা দেরকে ১ মাসের প্রশিক্ষনের মাধ্যমে ড্রাইভিং সনদ প্রদান করা হয়।বিভিন্ন সময়ে দেখা গেছে এখানকার কর্মচারীরা নানা কৌশলে ড্রাইভিং প্রশিক্ষন সনদ দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা। এসব কর্মচারীদের কারনে চরম ভোগান্তিতে ভুগছে সাধারন প্রশিক্ষার্থীরা।

সরেজমিনে গেলে জানা যায়,তাসরিফ খান নামক এক নিরাপত্তা প্রহরী টুঙ্গিপাড়া এলাকার কিছু প্রভাবশালীদের হাত করে নানারকম দূর্নীতি ও অপকর্ম করে বেড়াচ্ছে। সে তার ক্ষমতার জোরে বাংলাদেশের বিভিন্ন রুটে ১১টি বিআরটিসি গাড়ী পরিচালনা করছে যা সরকারী আইন বহি রভূত। সে কখনো কারো চাকরী দেবার কথা বলে, কারো গাড়ীর লাইসেন্স করে দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।এ ব্যপারে বহুবার বিআরটিসিতে শালিসির মাধ্যমে টাকা ফেরত দিতে হয়েছে তাকে।

এ ব্যপারে সরাসরি টুঙ্গিপাড়া বিআরটিসি ভারপ্রাপ্তকর্মকর্তা (ম্যানেজার) মোঃ আজিজুল হক এর কাছে জানতে চাই লে তিনি বলেন, আমি এখানে আসার পর সবকিছু বুঝতে পেরে ডেইলি বেসিস সালমানকে বের করে দেই, পরবর্তী তে বিভিন্ন নেতা কর্মী ও এলাকার চাপে পড়ে তাকে আবার নিতে হয়। এই সকল বিষয় নিয়ে আমার পরিবার ও হুমকী র সম্মুক্ষীন হয়। আমি এখানে যোগদান করার পর থেকে পরিস্থিতি অনেকটা সামলে রেখেছি।
বিআরটিসি সরকারের একটি উল্লেখ্যযোগ্য প্রতিষ্ঠান এলাকাবাসী বিআরটিসির সকল কর্মকান্ড দেখে হতবাক। অতি দ্রুত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিউট এর ব্যপারে সরকারের নজর দারি একান্ত প্রয়োজন।



Our Like Page
Developed by: BD IT HOST