July 4, 2026, 2:50 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

আদালতের নির্দেশ অমান্য করে শরীয়তপুরের জাজিরার পূর্বনাওডোবা ইউনিয়নের একটি চক্র বিরোধপূর্ণ ভূমি দখ লের চেষ্টা করছে। স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের যোগসা জশে কোটি টাকা মূল্যের ওই জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায়।জমির মালিক মোঃ ইসমাইল মাদবরের অভিযোগ,শরীয়তপুরের জাজিরার ৯৭ নং দিয়ারা গোপালপুর মৌজার বিআরএস ১৫৬০ নং দাগে ৩৫ শতাংশ জমি ওয়ারিশ সুত্রে তারা মালিক। এই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের তাহের মাদবর কান্দি গ্রামের তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন।তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর  যাতে এই বিরোধপূর্ণ জমি দখল করতে না পারেন সেজন্য ইসমাইল মাদবর বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত -২ শরীয়তপুরে একটি মামলা করেন।

আদালতের নিদের্শের পরও তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর গত ৩১ আগষ্ট ভোরে জমি দখলের চেষ্টা করেন। এবং তাদের বিরুদ্ধে ভাড়া করে সন্ত্রাসী এনে উক্ত জমিতে ঘর উঠানোর অভিযোগ উঠেছে।

উক্ত বিষয় সম্পর্কে  ইসমাইল মাদবর পদ্মাসেতু দক্ষিণ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জমি সংক্রান্ত বিষয়ে তোফাজ্জেল মাদবরের কাছেজানতে চাইলে তিনি বলেন, আমরা উক্ত জমি ক্রয় করেছি। আমা দের কাছে জমির যাবতীয় কাগজ আছে। আপনারা কাগজ পত্র দেখতে পারেন।তিনি আরও বলেন ইসমাইল মাদবর আমাদের ক্রয়কৃত জমিতে মাটি ভড়াট ও ঘর উঠাতে বাধা দিচ্ছে।

পদ্মাসেতু দক্ষিন থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মামলা-মোকদ্দমা রয়েছে।যেহেতু মালিকানা বিষয়ে তদন্ত চলছে,তদন্ত শেষে রায় যে পক্ষ প্রাপ্ত হবেন তিনিই জমির মালিক।এ ঘটনায় আইনশৃংখলার অবনতি না হয় সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST