November 8, 2026, 6:14 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের প্রধান ( আইজিপি) চৌধুরী ‘আব্দুল্লাহ আল মামুন। সোমবার দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনিপবিত্র ফাতেয়া পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ৭৫ এর ১৫ই আগস্টের নিহতদের রূহের মাগফিরাত কামনা দোয়া-মোনাজাত করেন তিনি। আইজিপি মহোদয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান,খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক,খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক,গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলি আফিফা সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST