November 8, 2026, 8:11 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিখোঁজ সন্তানকে ফিরিয়ে দিলেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ

Reporter Name

নিখোঁজ সন্তান যখন মায়ের বুকে ফিরে আসে তখন মায়ের বুকটা কতটা ভরে যায় তা শুধু ফিরে পাওয়া সন্তানের মা’ই বলতে পারেন”

মোঃ তপু শেখ পল্লগঞ্জ প্রতিনিধি,
এমনই একটি ঘটনার সাক্ষী হয়ে রইল গোপালগঞ্জ সদর থানা পুলিশ। অদ্য ১৪/০৯/২৩ তারিখ বিকাল ১৬:১০ ঘটিকায় জনৈক আঁখি বেগম ওরফে আকলিমা (৪০) তার ০৯ বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক এর নিখোঁজ সংক্রা ন্তে গোপালগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। উক্ত জিডিতে নিখোঁজ ছেলেটির একটি ছবিও সংযুক্ত করেন। জিডিটি এসআই নিয়াজ মোর্শেদের নামে হাওলা করা হয়।

এরপর নিয়াজ মোর্শেদ উক্ত নিখোঁজ জিডি নিয়ে ডিউটি তে বের হন। জিডির কপি হাতে,আর নিখোঁজ ছেলেটির (জিডিতে থাকা) ছবি যেন নিয়াজ নিজের হৃদয়ে গেঁথে নে ন। ডিউটিরত অবস্থায় লঞ্চঘাট এলাকায় গাড়ি নিয়েপেট্রো লিং করার সময় অনুমান ২১:১৫ ঘটিকায় দূর থেকে হঠাৎ নিয়াজের চোখ পড়ে একটি লাল গেঞ্জি পরা ছেলের উপর ছেলেটি হেঁটে চলে যাচ্ছে। নিয়াজ ড্রাইভারকে বলেন গাড়ি থামান! থামান! গাড়ি থেকে নেমে নিয়াজ দৌড়ে চলে যায় ছেলেটির কাছে। কাছে গিয়ে নিয়াজের স্বস্তির নি:শ্বাস,যে ন তার হৃদয়ে থাকা নিখোঁজ ছেলেটির ছবির সাথে খুঁজে পাওয়া ছেলেটির ছবির হুবুহু মিল। তারপরও জিডির কপি নিয়ে আরেকবার মিলিয়ে দেখা। ছেলেটির নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তাও জিডির সাথে মিলে যায়।

এরপর আবু বক্করকে থানায় নিয়ে আসে এসআই নিয়াজ সংবাদ দেওয়া হয় তার মাকে।মা এসে ছেলে পেয়ে আন ন্দে আত্মহারা। এরপর বিধি মোতাবেক আবু বক্করকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST