November 5, 2026, 8:53 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমাকে ফাসানো হয়েছে : মূলনা ইউপি চেয়ারম্যান জলিল মাদবর

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষ দের বর্তমান চেয়ারম্যান আঃ জলিল মাদবরের বাড়ির পা শের বাঁশঝাড় থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ২০ পিস হাতবোমা উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।শুক্র বার (২২সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ১২ টা পর্য ন্ত  তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্র ও হাতবোমা উদ্ধার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জাজিরা থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুজন হকের নেতৃতে জাজিরা থানার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ  ২০পিস হাতবোমা উদ্ধার করে।

এ ব্যাপারে আঃ জলিল মাদবর বলেন, হাত বোমা রাখার ব্যাপারে আমি কিছু জানি না।  আমাকে ফাসানোর জন্য বিপক্ষ দলের লোকজন আমার বাড়ির পাশে বাশঝাড়ে এসব অস্ত্র ও হাতবোমা রেখে পুলিশকে খবর দেয়।

নির্বাচনকে কেন্দ্র করে  দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সাবেক চেয়ারম্যান  নুরুল আমিন হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিলো। কিছু দিন আগে আমাদের দলের লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে তাদের দলের দুইজন আহত হয়েছিলো।

তারই ধারাবাহিতায় তারা গতকাল রাতে আমার বাড়ির পাশের বাশঝাড়ে হাত বোমা ও দেশীয় অস্ত্র রেখে আমাকে ফাসানোর পায়তারা করছে। আমি প্রশাসনের কাছে বিনীত আবেদন করছি তারা যেনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনে।

উক্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে মূলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার বলেন, আমি এ বিষয় সম্পর্কে কিছু জানিনা। আপনারা এলাকায় যারা আছে তাদের থেকে বক্তব্য নেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মূলনায় তল্লাশি চালিয়ে বর্তমান চেয়ারম্যান আঃ জলিল মাদবরের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ২০ পিস হাত বোমা উদ্ধার করি।

ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে উদ্ধারকৃত হাত বোমা গুলো নিষ্কিয় করেছে। এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে  আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST