November 22, 2026, 10:34 am
শিরোনামঃ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে তিন হাসপাতালে অভিযান, দুইলাখ টাকা জরিমানা

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে ছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব ) সাথে নিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন। এসময় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে র‍্যাব এর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

অভিযানে রামগঞ্জ বাইপাস সড়কের আল ফারুক হসপি টাল ৫০ হাজার টাকা, নিউ লাইফ (হলি হোপ হসপিটাল) ১লাখ টাকা ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও পরিক্ষা নিরীক্ষা,ডেঙ্গু পরিক্ষায় (সিবিসি) সরকারিভাবে নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা নেয়ার কারনে হসপিটালগুলোতে অভিযান চালানো হয়। এছাড়া রামগঞ্জ উপজেলার পানপাড়ার একটি মাঠে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুইটি ড্রে জার মেশিন জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইফুল আমিন ও র‍্যাব- ১১ নোয়াখালী সিপিসি-৩ এসপি গোলাম মোর্শেদ আলমসহ র‍্যাব এর একটি টিম উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST