November 8, 2026, 11:11 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই – ডিএমপি ডিবিপ্রধান

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিএন পির সমাবেশকে কেন্দ্র করে আগামী ২৮ অক্টোবর নিরাপ ত্তার কোনো শঙ্কা নেই। আজ রবিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সমাবেশকে ঘিরে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে সেটা চলমান থাকবে। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবো।

সম্প্রতি বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কোনো রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট, টহল চলে না। আপনারা দেখবেন এটা আমরা নিয়মিতই করি। তিনি আরও বলেন, রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST