November 9, 2026, 12:14 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপরে বংশাই নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

Reporter Name

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাংগাইলের মধুপুর পৌরসভাধীন টুনিয়াবাড়ী গ্রামের মফিজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধার বংশাই নদীতে ডুবে মৃত্যু হয়েছে।বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জালের মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সে টুনিয়াবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, সে বিকাল ৩টার দিকে তার স্ত্রী ও ১২ বছরের ছোট ছেলেকে নিয়ে পার্শবর্তী বংশাই নদীতে পাতা চায়না জাল থেকে মাছ তুলতে যায়। নদীর গভীর থেকে জাল তুলে মাছ ধরার পর পুনরায় জাল স্থাপনের জন্য নদীতে ডুব দেয়।

পরবর্তীতে পানির নিচ থেকে ভেসে উঠতে না দেখে তার স্ত্রী লোকজনকে খবর দেয়। এলাকাবাসী নদীতে খোঁজাখুজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মফিজ উদ্দিন পেশায় একজন রিকশাচালক ছিলেন বলে জানা যায়।
তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Our Like Page
Developed by: BD IT HOST