July 5, 2026, 3:17 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কবাই পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লি: এর বিরুদ্ধে অন্তহীন দুর্নীতির অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক খান মেহেদী :- বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনী গ্রামে ‘কবাই পানি ব্যাবস্থাপ না সমবায় সমিতি লি: ‘প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। সমবায় সমিতিটি এখন কাগজ পত্রে রয়েছে নেই কোন প্রকার কার্যক্রম। কবাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদল তালুকদারের ছত্রছায়ায় সমিতিটি এখন দখল করে নিয়েছে তার ছোট ভাই মো: ওয়াহিদুজ্জামান তালুকদার। গত দুই বছর যাবত পকেট কমিটির মাধ্যমে চেয়ারম্যান বাদল তালুকদার তার আপন ভাই মো: ওয়াহিদুজ্জামান তালুকদার কে সভাপতি ও তার চাচাতো ভাই মো: রেজাউল হালিম তালুকদারকে সাধারন সম্পাদক করে ২৭৬ জন সদস্য করে ব্যাবস্থাপনা কমিটি করেছেন নামে মাত্র। অথচ এই সমিতির ঘরে সভাপতি মো: ওয়াহিদুজ্জামান তালুকদার দুই বছর যাবত তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। যেখানে সমিতির অফিসের কোন কার্যক্রম নেই।

কবাই পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লি: এর বিরুদ্ধে
ক্ষুদ্র সেচ প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির কারণে সমিতির কয়েকজন সদস্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলীর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রকল্পের কোন কাজের বিষয়ে অন্যান্য সদস্যদের অবহিত না করে সভাপতি নিজেই কার্যক্রম পরিচালনা করেন। এবং অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল -জালিয়াতীর মাধ্যমে অফিসের সাবমিট করে প্রতিবছর প্রকল্পের সরকারি বরাদ্দ সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আত্মসাৎ করে আসছেন। লিখিত অভিযোগে তারা আরো জানান, সমিতির একাধিক সদস্য ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তাদেরকেও বর্তমানে সমিতির সদস্য হিসেবে বিদ্যমান রাখা হয়েছে। ইউনিয়নের খোদা বক্স কাঠি, চুনাখালি ও কালের কাঠি গ্রামে ক্ষুদ্র সেচ প্রকল্পের কার্যক্রম স্থগিত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের৷

অনুসন্ধানে দেখা যায়, কবাই পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির ২০২১/২২ সালের বার্ষিক নিরীক্ষার প্রথম অংশের প্রতিবেদন অডিট করেছেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ আফসার উদ্দিন। সেখানে সমিতির মূল কার্যক্রম দেখানো হয়েছে, পানি সম্পদ ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা ও দারিদ্র্য ও ভূমিহীন জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং কর্ম এলাকার সভ্যগনের নিয়মিত সঞ্চয় ও সীমিত ক্ষুদ্র ক্ষুদ্র সম্পদ সংগঠনের মাধ্যমে সুসংগঠিত করিয়া মূলধন গঠন ও মূলধনের সঠিক ব্যবস্থাপনা করিয়া তাদের অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে নিরাপত্তা নিশ্চিতকরণ। অথচ এসব শুধু কাগজ আর কলমের মধ্যে সীমাবদ্ধ কোন প্রকার কার্যক্রম নেই এই সমিতিতে।

একাধিক সদস্যরা অভিযোগ করে জানান, মো: ওয়াহিদুজ্জামান তালুকদার সভাপতি হয়ে তার নিজের কয়েকজন লোক নিয়ে সিন্ডিকেট করে উপজেলা এলজিইডি অফিস ও জেলা সমবায় অফিস ম্যানেজ করে সরকারের টাকা আত্মসাৎ করতেই কাগজ-কলমে এই সমিতির কার্যক্রম দেখিয়েছে। বিগত বছরগুলোতে এই এলাকায় যেসব কাজ হয়েছে তার কোন চিহ্ন এখন নেই। তাই সরকারের বরাদ্দরকৃত অর্থ যাতে সমিতির নামে আত্মসাৎ না করতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সমিতির সভাপতি, মো: ওয়াহিদুজ্জামান তালুকদার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সমিতির বিরুদ্ধে কারাও অভিযোগ করেছেন সেটা তার জানা নেই। অফিস দখল করে তিনি কেন বাসভবন বানিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নদী ভাঙ্গনে আমার বাসা বাড়ি বিলীন হয়ে গেছে। তাই দুই বছর যাবত আমি এখানেই বসবাস করি।

এ বিষয়ে উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, বিগত কয়েক বছর সমিতির মাধ্যমে ঐ এলাকায় কোন কার্যক্রম করা হয়নি। সভাপতি যদি অফিস দখল করে নিজের বাসভবন বানিয়ে থাকে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST