November 9, 2026, 1:11 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা, গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

Reporter Name

প্রথম বাংলা –রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তা বাদী দলের (বিএনপি) মহাসমাবেশে আসা দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। বিএনপির উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা পুলিশ বক্স ও গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

আজ শনিবার ২৮ অক্টোবর দুপুরে বিএনপিরনেতাকর্মী রা রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল নিক্ষেপ করে,কাকরাইল পুলিশ বক্সসহ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আই ডিইবি) ভবনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে ও পুলি শের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়।

এর আগে সকাল ১১টায় কাকরাইলের হেয়ার রোড এলাকায় ২টি পিকআপ গাড়ি, কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ও কাকরাইলের রমনা পার্কের সামনে আলিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। বৈশাখী বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য,বিভিন্ন দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহা সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি প্রদান করে। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীতে ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

  1. মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩) বিএনপি কর্মীদের নৃশংস হামলায় নিহত বীর পুলিশ সদস্য আমিনুল ওরফে পারভেজ এবং আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ যান।
  2. জনগণের জানমাল এবং সরকারি সম্পদের নিরাপত্তার পবিত্র দায়িত্ব পালনকারী অকুতোভয় দেশপ্রেমিক পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন।পুলিশ দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগে কখনো কুন্ঠাবোধ করে না।



Our Like Page
Developed by: BD IT HOST