July 4, 2026, 7:10 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকদের ওপর হামলায় চসাসের নিন্দা

Reporter Name

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৩০ জনেরও অধিক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ জানান, রাজধানীতে একই দিনে তিন বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশ থাকায় সহিংসতার সৃষ্টি হয়েছে। এতে এক পুলিশ সদস্যের মৃত্যুসহ শতাধিক পুলিশ আহত হয়েছেন। মুখোমুখি উত্তেজিত দুই দলের সংঘর্ষে পদদলিত হয়ে আহত হয়েছেন ৩০ জনেরও অধিক সাংবাদিক।সাংবাদিকদের ওপর এহেন হামলা উদ্দেশ্য প্রণোদিত, উদ্বেগজনক। পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার আশ্বাস দেয়া হলেও প্রতিটি ঘটনায় সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। পরিচয় দেয়ার পরও পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।’

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক কালবেলারঅপরাধ বিষয়ক প্রতিবেদক রাফসান জানি,মাল্টিমিডিয়া রিপো র্টার জনি রায়হান,আবু সালেহ মুসা,রবিউল ইসলাম রুবেল ও তৌহিদুল ইসলাম তারেক,দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার মোঃ পারভেজ খান রাজন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল,নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ ও ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন,নিউ এইজের বিশেষ প্রতিনিধি আহমেদ ফয়েজ, দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান রাব্বি,সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ,শেয়ার বিজের প্রতিবেদক হামিদুর রহমান,ঢাকা টাইমসের প্রতিবেদক সিরাজুম সালেকীন,

ব্রেকিং নিউজের অপরাধ বিষয়ক প্রতিবেদক কাজী ইহ সান বিন দিদার ও আহসান হাবিব সবুজ এবং একুশে টিভির প্রতিবেদক তৌহিদুর রহমান ও ক্যামেরা পারস ন আরিফুর রহমান, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ ও শেখ নাসির,দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম,গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরাম্যান আর জু,ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস,

নুরুজ্জামান শাহাদাৎ ও ক্যামেরাপারসন আরিফুল ইস লাম পনি,কালের কণ্ঠের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শেখ হাসান ও ফটো সাংবাদিক লুৎফর রহমান,দ্য রিপোর্ট ডট লাইভের ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়,দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কমের সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হা ফিজ আল আসাদ সাঈদ খান,দৈনিক আমাদের কণ্ঠে সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য রাজু আহমেদ,বাংলানিউজের জাফর আহমেদ,দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম ওমর এবং ফ্রিল্যান্সার মারুফ।

বিবৃতিতে চসাস নেতারা বলেন,পেশাগত দায়িত্ব পালন কালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তারা যেই হোক না কেন তাদের পরিচয় সন্ত্রাসী এ সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু।

সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তারা। সেই সাথে দুইদলের অনড় একদফা থেকেও বের হয়ে আসার আহ্বান জানান নেতারা।



Our Like Page
Developed by: BD IT HOST