November 22, 2026, 12:58 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

প্রথম বাংলা –ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগ আয়োজিত আজ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, র‍্যালী ও কেক কেটে উদযাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিএর আগে তিনি তারাকান্দায় বঙ্গবন্ধু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তারাকান্দা যুবলীগ আহবায়ক মো: আব্দুল মান্নান ও যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন চৌধুরীর নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তারাকান্দা নিয়ে যান।প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি তারাকান্দায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকারে আনতে হবে । তাহলেই এই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পরিবর্তন আসবে । তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে ৫১তম জন্মদিন উদযাপন করেন।

এ সময় তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনো ঠাকুর,সাধারন সম্পাদক বাবুল মিয়া মাস্টার,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্হিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST