November 5, 2026, 8:09 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আপনারা যত পারেন প্রার্থী হন, আমি যাকে মনোনয়ন দেব তার হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – আপনারা যত পারেন প্রার্থী হন, আমি যাকে নৌকা মার্কা দেব তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ১২ নভেম্বর বিকেলে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যখনই নৌকায় ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ক্ষমতায় এসেছে, আপনার এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৫ বছর আগে কি ছিল? জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এরপর যারা এসেছিল তারা দেশের মানুষের উন্নতি চাইনি। আবার নৌকা মার্কা ক্ষমতা এসেছে দেশের উন্নয়ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্বের কাছে আমাদের মাথা নত করে চলতে হয় না, আমরা মাথা উঁচু করে চলতে পারছি। প্রধানমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশ আমার বাবার স্বাধীন করে দিয়ে গেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না।এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাব। বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা যে উন্নয়ন পেয়েছেন, আগামী নির্বাচন সামনে, আমি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, যত পারেন প্রার্থী হন, আমি যাকে নৌকা মার্কা দেব, ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। পরিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে পুণরায় নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ চান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি. প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নরসিংদী ১ সংসদীয় আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপি, নারায়ণগঞ্জের আড়াইহাজার আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু এমপি, গাজীপুরের কালীগঞ্জ আসনের সাংসদ মেহেরা আফরোজ চুমকি এমপি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের (নরসিংদী গাজীপুর জেলার দায়িত্ব) সাংসদ তামান্না নুসরাত বুবলি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাউসার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



Our Like Page
Developed by: BD IT HOST