June 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রতি স্টপেজে বাসযাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ ডিএমপির

Reporter Name

প্রথম বাংলা – ঢাকায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়েও দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে রাজধানীর প্রতিটি স্টপেজগুলোতে বাস ও যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার (১২ নভেস্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি বেশকিছু নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২. স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানামা করবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের সচেতন করবে।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব

প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. ড্রাইভার ও হেলপার কখনই একই সঙ্গে বাস রেখে খেতে বা বিশ্রামে যাবে না।

৬. এরই মধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

৭. হেলপার ও অতিরিক্ত ব্যক্তি ছাড়া ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না।

৮. রাতে বাসে বা পরিবহনের মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ থেকে ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST