July 11, 2026, 9:22 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখছে টেলিমেডিসিন সেবা

Reporter Name

খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি-

স্বাস্থ্য বিয়য়ে প্রান্তিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দের উন্নত পরামর্শ প্রদানের সুবিধার্থে দেশের উপকূলী য় জনপদ বরগুনার বেতাগী হাসপাতালে চালু হয়েছে টেলিমেডিসিন সেন্টার যা গ্রামীন জনগণের স্বাস্থ্য সে বার উন্নয়নে অবদান রাখছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের এইচআইএস এন্ড ই-হেলথ প্রকল্পের অধীনে এমআইএস/ই প্যাকেজের আওতায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ রা সেপ্টেম্বর থেকে এ টেলিমেডিসিন সেবা সংযুক্ত করা হয়।

সর্বশেষ গত ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক ভিডিও কন ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় এর সাথে যুক্ত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরি বার পরিকল্পনা কর্মকর্তা সহ সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও টেলিমেডিসিন স্টাফ।

টেলিমেডিসিন সেবার মাধ্যমে ইতোমধ্যে সেবানিয়েছে ন এমনই দু‘জন উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের শিশু জিহাদ ( ৮) তিনি কানের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন।তাকে দেখেন রাজশাহী মে ডিকেল কলেজ হাসপাতালের নাক,কান,গলাবিশেষজ্ঞ চিকিৎসক,চোখে সমস্যা নিয়ে আসেন সদর ইউনিয় নের লক্ষীপুরা গ্রামের আ: জব্বার (৬৫)। তাঁকে দেখেন জাতীয় চক্ষু ইনস্টেটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক। স্থানীয় পর্যায়ে রোগী দেখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল হক লিখন।

টেলিমেডিসিন সেবা গৃহীতা আ: জব্বার বলেন ‘ সেবা পেয়ে আমি খুব খুশি ও উপকৃত হয়েছি।কখনোই ধার না ছিলোনা এভাবে রোগীরা চিকিৎসা নিতে পারেন। তাছাড়া অর্থাভাবে আমি চিকিৎসা করাতে পারতাম না, এখান থেকে সেবা নিয়ে আমার মত আরও অনেকেই ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সের চিকিৎসক জিয়াউল হক লিখন বলেন,‘এখানকা র স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা সংযুক্ত হওয়ায় প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নতুন যুগে প্রবেশ করেছে।হাসপাতালে চিকিৎসা সংকটে হিমশিম খেলেও রোগীদের মাঝে টেলিমেডিসিন সেবা দিতে পেরে আমিও আনন্দিত।’

টেলিমেডিসিনের টেকনিক্যাল কার্যক্রম পরিচালনায় বেতাগী উপজেলায় টেলিমেডিসিন স্টাফ পদে নিয়োগ পেয়েছেন বেতাগীতে মো: হেলাল হোসেন। তিনি জানান, অনলাইনে এ কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রয়োজনীয় যন্ত্র স্থাপন করা হয়েছে। এখানকার একজন মেডিকেল অফিসার রোগীদের সমস্যা জেনে অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন। প্রয়োজনে রোগী নিজেও কথা বলতে পারেন। আধুনিক অনলাইন ব্যবস্থায় উভয় প্রান্ত থেকে অডিও-ভিজ্যুয়াল কমিউনিকেশনস সেবা প্রদান করা হচ্ছে।

এমআইএস/ই প্যাকেজের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন জানান, রোস্টার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে টেলিমেডিসিন চালু হওয়া প্রান্তিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোতে সংযুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ সেবা দিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদ ফারজানা শান্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসক ও হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে আশা করি কক্ষের সমস্যা কেটে যাবে।

বরগুনার সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, এ জেলায় চিকিৎসক সংকটের মধ্যে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনেক রোগীর জন্যেই উন্নত চিকিৎসা প্রয়োজন হয়,উপজেলা পর্যায়ে বিশেষ জ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। তাই এ হাসপাতালে টেলিমেডিসিন সেবা সংযুক্ত হওয়ায় সাধারণ মানুষ টেলিমেডিসিন কার্যক্রমে তাদের পরামর্শের আওতায় আসছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান, চিকিৎসক ও ভবন সংকটের মাঝেও টেলিমেডিসিনে হাসপাতাল থেকে মেডিকেল অফিসার অ্যাসাইন করা এবং কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।



Our Like Page
Developed by: BD IT HOST