July 4, 2026, 7:07 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাশকতাকারীকে আটক করায় পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

Reporter Name

কাজী সামাদ – বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচীতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে টিআই সরিফুল ইসলাম (প্রশাসন) কে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ ডিএমপি নিউজকে জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল সাতটার দিকে টায় ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল হরতাল” শ্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সাথে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতে নাতে আটক করেন। যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।

প্রসঙ্গত, ইতোপূর্বে আসাদগেট এলাকায় পরিবহন বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত একজন নাশকতাকারীকে হাতে নাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত ২৩ নভেম্বর পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।



Our Like Page
Developed by: BD IT HOST