July 5, 2026, 5:00 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরা নির্বাচন অফিস যেনো ঘুষ-বাণিজ্যের কলঘর

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় চরম হয়রানি ও অনিয়মের পাশাপাশি ঘুষ লে নদেনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ,দুর্নীতি,স্বেচ্ছাচারী ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। টাকা না দিলে পদে পদে ভোগান্তি পোহাতে হয়।সব মিলিয়ে অফিস টি এখন ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত কাজে গেলেই হতে হয় ভোগান্তির শিকার। এতে দূর-দূরান্তের লোকজন চরম ভোগান্তির শিকার হন। জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো বা স্থানান্তরের আবেদন মানেই টাকা,চাহিদা মতো টাকা না দিলে হয়রানির শিকার হতে হয়।

তবে উপজেলা নির্বাচন অফিসে কর্মরত কামরুন নাহা রের মাধ্যমে গেলে মুহূর্তেই মিলে সকল সমস্যার সমা ধান।ভুল সংশোধন থেকে শুরু করে যেকোনো কাজে ই তিনি করে দিতে পারেন। এজন্য কামরুন নাহারের হাতে তুলে দিতে হয় মোটা অংকের টাকা।এমন অভি যোগ করেছেন একাধিক সেবা নিতে আসা মানুষ।

জাজিরা উপজেলার একাধিক বাসিন্দা ও সেবাপ্রার্থীর অভিযোগ, নির্বাচন অফিসে সব ধরনের সেবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিতে হচ্ছে। ভোটার আইডি কার্ড স্থানান্তরের জন্য কোনো ফি না থাকলেও দিতে হচ্ছে টাকা। এর মধ্যে নাম এবং বয়সের ভুল সংশোধনে দিতে হয় দুই হাজার থেকে শুরু করে ৩৫ হাজার টাকা পর্যন্ত। নতুন ভোটার হতে লাগে দুই থেকে পাঁচ হাজার টাকা,টাকা না দিলে মাসের পর মাস ঘুরতে হয়,দালা লদের দ্বারস্থ হলে সব সমস্যার সমাধান হয়ে যায়।

অনেকেই নাম না প্রকাশ করার শর্তে জানান,নির্বাচন কর্মকর্তার একক নিয়ন্ত্রণে চলে এ অফিস।এতে কর্ম কর্তা- কর্মচারীরা তার ছত্রচ্ছায়ায় সাধারণ সেবাগ্রহীতা দের হয়রানি করছেন। ঘুষ বাণিজ্যের কাজও চলে নি য়মিত। নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে এনআইডি কার্ড প্রণয়ন,সংশোধন,প্রদানসহ নানা কাজে জটিলতা সৃষ্টি করছেন তারা।

ভুক্তভোগী উজ্জ্বল মৃধা ও হানিফ মোল্লা বলেন,আমা দের আইডি কার্ডে পিতা মাতার নামের সাথে একটু অমিল থাকায় সংশোধনের জন্য আবেদন করি কিন্তু কাজ হয়না। পরে কামরুন নাহারের সাথে কথা হলে তিনি ১১ (এগারো) হাজার টাকা লাগবে বলে জানান। পরে টাকার বিনিময়ে কাজ করে দেন তিনি টাকা ছাড়া কোনো ভাবেই কাজ করতে পারিনি আমরা এই সকল সমস্যার সমাধান চাই।

উপজেলার নগর বাউলিয়া গ্রামের ভুক্তভোগীসোবাহান মাদবর বলেন,আমি গত আগষ্ট মাসে আমার ও পরিবা রের তিন জনের ভোটার আইডি কার্ড স্থানান্তরের জন্য নির্বাচন অফিসে আসলে আবেদনের কথা বলে নির্বাচ ন অফিসের স্টাফ কামরুন নাহার ৯০০ টাকা রেখেছি লেন। ৩ মাস পরে আইডি কার্ড নেওয়ার জন্য আসলে আরও ১১০০ (এগারো শত) টাকা দাবী করেন কামরু ন্নাহার। কিসের জন্য টাকা নিচ্ছে জানতে চাইলে তিনি বিভিন্ন খরচের কথা বলে এবং আইডি কার্ড নিতে হলে বাড়তি ১১শত টাকা দিতে হবে।

জাজিরা ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামে র বাসিন্দা সাফিয়া বেগম (৮২) তিনি সকাল থেকে এসে বসে আছেন নির্বাচন অফিসের সামনে। জিজ্ঞেস করলে তিনি বলেন, জমির দলিল করতে আইডি কার্ডে র প্রয়োজন ছিলো। কিন্তু কার্ডের জন্য নির্বাচনঅফিসে এসে নিজেকে দেখি মৃতের তালিকায়। তাই ঠিক করার জন্য বসে আছি।

বিকে নগর ইউনিয়নের পূর্ব কাজি কান্দির গ্রামের ভুক্ত ভোগী জাহিদ হাসান বলেন, আমার আইডি কার্ডসংশো ধনের জন্য আবেদন করে অফিসে গেলে আমার ফরমে একটি মোবাইল নাম্বার লিখে দিয়ে বলে রাতে যোগাযোগ কইরেন। আমি আর যোগাযোগ না করার ফলে আমার আবেদন বাতিল করে দেয়। পরে আমি দালালের মাধ্যমে পাচ হাজার টাকা দিয়ে আইডি কার্ড সংশোধন করি।

এবিষয়ে কামরুন নাহারের সাথে কথা বলতে গেলে তি নি অফিস থেকে পালিয়ে যান। এর পরে একাধিকবার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদারকে জিজ্ঞেস করতে গেলে তিনি সাংবাদিক দের দেখে দ্রুত পালিয়ে যান।পরবর্তিতে কামরুন না হারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি টাকা নেওয়ার ব্যাপারে কিছু জানিনা। কেনো টাকা নিয়েছে সেটা তাকেই জিজ্ঞেস করুন কামরুন নাহার অফিসের কোনো কর্মচারী না আমরা তাকে এখানে আর রাখবো না আমাদের নতুন লোক চলে আসছে।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসারমোঃ আব্দুল মান্নান বলেন, কামরুন নাহারের টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত এবং ভুক্তভোগীকে তার টাকা ফে রত দেওয়া হয়েছে। কামরুন নাহার আমাদের নিয়মিত স্টাফ না তাই তাকে অফিস থেকে বের করে দেওয়া হ য়েছে। তিনি কিভাবে সেখানে বসে সেবা দিয়ে আসছে এই বিষয়ে আমি উপজেলা নির্বাচন অফিসারের বিরু দ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।



Our Like Page
Developed by: BD IT HOST