May 30, 2026, 9:56 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ফলের দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার, আটক ১

Reporter Name

সবুজ হোসেন রাজা,(সিরাজগঞ্জ)জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শাহজাদপুরে ফলের দোকান থেকে ১৯১পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা বিক্রির দায়ে দুলাল সাহা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) বেলা আড়াইটায় পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের দুলাল ফল ভান্ডারে এই অভিযান চালানো হয়। এসময় দোকানে তল্লাসি চালিয়ে ক্যাশ বাক্স থেকে ১৯১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি উপ-পরিদর্শক মিনা পারভিন, সিপাই মো. সোহেল রানা, সিপাই মোছাঃ নাহিদা আক্তার।

উল্লেখ্য,গত ১৬ই সেপ্টেম্বর শাহজাদপুর থানা পুলিশে র অভিযানে বিপুল পরিমাণ মদ সহ দুলাল সাহাকে গ্রে ফতার করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক বিক্রি করতে থাকেন।সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ফলের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি করছেন দোকানদার।

পরে সেই তথ্যের ভিত্তিতে আজ দুপুরে আমরা অভিযা ন চালিয়ে দুলাল সাহার ফলের দোকানের ক্যাশ বাক্স থেকে গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।এসময় ইয়াবা বিক্রির দায়ে দুলাল সাহাকে আটক করা হয়।তিনি আরও জানান, দুলাল সাহাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST