November 9, 2026, 7:48 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরের রায়পুরে ঈগলের প্রচারণায় বাধা, প্রচার গাড়ি ভাংচুর

Reporter Name

নূর মোহাম্মদঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায় পুর (সদর আংশিক) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (এমপি) নির্বাচনী প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের প্রচারণার দায়িত্বে থাকা অটোরিকশা চালক মনির।

তিনি বলেন, ঈগল প্রতীকের প্রচারণা করার সময় একদল সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। গাড়ি ও মাইক ভাঙচুর করে। তারা নৌকা মার্কার সমর্থক।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।

এ বিষয়ে সেলিনা ইসলাম বলেন, আজকে বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় আমার ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসী প্রচারণার গাড়ি ও মাইক ভাঙচুর করে। আমার কর্মীকে মারধর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।



Our Like Page
Developed by: BD IT HOST