November 11, 2026, 8:09 am
শিরোনামঃ
পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা ২০ বছরের জন্য লিজ নেওয়া জমি দখলের চেষ্টা, গরুর খামার ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, সেখান থেকেই গ্রেপ্তার যুবদল নেতা সালাম ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন দিঘারকান্দায় চুরের উপদ্রব বৃদ্ধি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম

Reporter Name

মোহাম্মদ আলী:লক্ষ্মীপুর”

স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সেলিনা ইসলাম বলেছেন, নৌকার প্রার্থী একটি ভিডিওতে বলেছেন স্বতন্ত্র প্রার্থী দের নির্বাচনে সহযোগিতা করবেন। কিন্ত নৌকার ক র্মীরা আমার লোকজনের ওপর হামলা চালাচ্ছে। আমা র এজেন্ট হলেই ৭ জানুয়ারির পর দেখে নেওয়ার হুম কি দিচ্ছে। ঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়ে ছে। আমি কর্মীদেরকে বলেছি, কারো ঘর জ্বালিয়ে দিলে,আমি ঘর করে দেব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুপুরে আনুষ্ঠানিকভাবে রায়পুর পৌর সভা লেংড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন।সেখানে দুর্বৃত্তরা তার লোকজনের ওপর হামলা করেছে বলে জানিয়েছেন সেলিনা ইসলাম। এ সময় এক কর্মীকে মারধর করে আহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার নাম-পরিচয় জানাননি।

স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন, আমার স্বামী কা জী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। মেঘনা নদীর টুনুর চরে বিদ্যুৎ পৌঁছে দিতে সর্বোচ্চ অবদান রেখেছেন। পাপুল ষড়যন্ত্রের শিকার। তিনি যখন এমপি ছিলেন তখন জেলা আওয়া মী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের ভাই আদনান চৌধুরীকে ব্যক্তিগত সহকারী রাখা হয়ে ছিল।

আদনান তখন পাপুলের সই নকল করতো ধরা পড়লে আদনানকে বাদ দিয়ে দেওয়া হয়। কোন দিক থেকে ষড়যন্ত্রগুলো হয়েছে তা সবাই জানে আমরা বিদেশ থেকে শত শত কোটি টাকা দেশে এনেছি। সেই টাকার কর দিয়েই আমি সিআইপি হয়েছি নির্বাচনকালে সে সব বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর হবে। প্রতিবন্ধকতা আমার কাছে কখনো মনে হয় না এটা আমি অনুভব করি না। আমার অনুভূতিতেও আসে না। মনোনয়নপত্র মামলার ঘরে টিক চিহ্ন না দেওয়ায় আমার প্রার্থিতা বাতিল হয়েছি ল। নির্বাচন কমিশনে আপিল করে তা ফিরে পাইনি।

পরে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাই এসব করতে গিয়ে আমার ২৫ দিন সময় নষ্ট হয়েছে। এতে নির্বাচনী এলাকায় আসতে আমার সময় লেগেছে। কি ন্তু আমার লোকজন এর আগে থেকেই কাজকর্ম শুরু করেছে।এর মধ্যেই নৌকার কর্মীরা আমার লোকজনে র ওপর হামলা চালিয়েছে। প্রচারণার মাইক-গাড়ি ভাঙ চুর করেছে। লোকজনকে ধরে এনে নৌকার প্রার্থীর কার্যালয়ে রাত ১০টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে।

মাইক্রো দিয়ে গিয়ে ১০-১৫ জন লোক আমার কর্মীদে র হুমকি দিয়ে আসছে। দলের প্ল্যাটফর্মে থেকে নির্বা চন আর স্বতন্ত্রে নির্বাচন ভিন্ন বিষয়। আপনি যদি শক্তি কে অপব্যাবহার করেন, এটিকে আমি প্রতিদ্বন্দ্বী হিসে বে মনে করছি, অন্য কিছু না।

সংবাদ সম্মেলনে সেলিনার সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রী য় কমিটির সদস্য শেখ ফয়েজ উল্লাহ শিপন উপস্থিত ছিলেন। তিনি সেলিনার প্রধান নির্বাচন সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী সেলিনা কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মী পুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। তিনি কুমিল্লার মেঘনা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য,এ আসনে বর্তমান সংস দ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন নয়ন নৌকার প্রার্থী। নির্বাচনের মাঠে নয়নের স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনাও (তরমুজ) রয়েছে তবে তার পক্ষে কোন প্রচারণা নেই।



Our Like Page
Developed by: BD IT HOST